বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ড্র করল বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ বার

র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। সেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দুটি ম্যাচই ড্র করেছে বাংলাদেশ। ফলে সিরিজও ড্র হয়েছে। প্রথম ম্যাচ গোলশূন্য আর আজ দ্বিতীয় ম্যাচ ১-১ এর সমতায় শেষ হয়েছে।

কাগজে-কলমে দুটি ম্যাচই ড্র থাকবে তবে দুই ম্যাচই বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। বিশেষ করে আজকের ম্যাচে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। কখনো আফগান গোলরক্ষক, কখনো ফিনিশিং দুর্বলতায় বাংলাদেশের ম্যাচটি জেতা হয়নি। তাই আফসোস নিয়েই সিরিজ সমাপ্ত হলো।

সিরিজের ড্রয়ে অবশ্য অবদান রয়েছে তরুণ উদীয়মান শেখ মোরসালিনের। ম্যাচের ৫২ মিনিটে কর্নার থেকে জাভার সারজা আফগানদের লীড এনে দেন। পিছিয়ে পড়ার দশ মিনিটের মধ্যেই বাংলাদেশ ম্যাচে সমতা আনে। গত ম্যাচে সহজ সুযোগ মিস করা উদীয়মান তারকা ফুটবলার শেখ মোরসালিন আজ অবশ্য ভুল করেননি। ডান প্রান্ত থেকে বিশ্বনাথ ঘোষের বাড়ানো বলে গোলরক্ষকের সঙ্গে হাত মেলানো দূরত্বে প্লেসিংয়ে গোল করেন মোরসালিন।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সংকট গোল স্কোরিং। তরুণ এই ফুটবলারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে ব্যাঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে। সাফের চার ম্যাচে মোরসালিন দুই গোল করেছেন। এই সিরিজের দুই ম্যাচে করলেন আরেকটি গোল। ৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতোমধ্যে তিন গোল করেছেন ফরিদপুর থেকে উঠে আসা এই ফুটবলার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com