শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জো বাইডেনের সঙ্গে যে কথা হলো সায়মা ওয়াজেদের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯ বার

ভারতের নয়াদিল্লিতে আয়োজিত জি২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সঙ্গে ছিলেন তার মেয়ে ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ।

সেলফিসহ তাদের বেশ কয়েকটি একান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কী আলোচনা হয়েছে, তা জানিয়েছেন সায়মা ওয়াজেদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সায়মা ওয়াজেদ লিখেছেন, নয়াদিল্লিতে জি২০ সামিটে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চমৎকার আলাপ হয়েছে।

সায়মা ওয়াজেদ বলেন, ‘আমি তার সাথে সার্বিক জনস্বাস্থ্যের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব এবং শিক্ষা ব্যবস্থায় স্কুল মনোবিজ্ঞানীর বিষয় নিয়ে কথা বলেছি।’

জো বাইডেনের সঙ্গে নিজেদের কয়েকটি ছবি আপলোড করেছেন সায়মা ওয়াজেদ। সেখানে তাদের হাসিমুখে দেখা যায়। একটি ছবিতে শেখ হাসিনা ও তার মেয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে নিজের মোবাইল ফোন ব্যবহার করে সেলফি তুলতে দেখা গেছে। ছবিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকেও দেখা যায়।

কথোপকথনের সময় উপস্থিত কর্মকর্তারা জানান, নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মান্দাপান কনভেনশন সেন্টারে শেখ হাসিনা ও জো বাইডেন শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এ বছরের অনুষ্ঠানের আয়োজক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে অন্য বৈশ্বিক নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com