মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

থমকে আছে ভারত-পাকিস্তান ম্যাচ, বৃষ্টি না থামলে যা হবে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ বার

বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই শুরু হয়েছিল খেলা। অবশ্য শুরুতে ভালোই ছিল আবহাওয়া। তবে ইনিংসের মাঝামাঝি আসতেই শঙ্কা রূপ নেয় বাস্তবে। বৃষ্টি শুরু জয় তীব্রবেগে। দ্রুত মাঠ ছাড়েন ক্রিকেটাররা।

বৃষ্টির আগ পর্যন্ত অবস্থাতে স্বস্তিতেই আছে ভারত। ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে তারা। মাঠে আছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

এর আগে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় শুরু হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই। টসে হেরে ব্যাট করতে নামে ভারত। তবে রোহিত শর্মা ও শুভমান গিলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। শতাধিক রানের জুটি গড়ে তুলেন দু’জনে।

অবশেষে ১৬.৪ ওভারে এসে ১২১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ৪৯ বলে ৫৬ করে শাদাব খানের শিকার হন রোহিত শর্মা। পরের ওভারেই শাহিন আফ্রিদির শিকার হয়ে ফেরেন শুভমান গিল। ৫২ বলে ৫৮ রান আসে তার ব্যাটে।

প্রায় ১৫ মিনিট হয়ে গেলেও এখনো কমেনি বৃষ্টি। এমতাবস্থায় ভারত যদি আর ব্যাট করতে না পারে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়াবে ২০ ওভারে ১৮১ রান। আর যদি আজ আর মাঠে নামাই সম্ভব না হয়, তবে খেলা গড়াবে আগামীকাল, রিজার্ভ ডেতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com