মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

প্রথমবারের মতো এশিয়ান কাপে নারী রেফারি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ বার

আগামী বছর কাতারে অনুষ্ঠিতব্য পুরুষ এশিয়ান কাপ ফুটবলে প্রথম কোনো নারী রেফারি হিসেবে জাপানিজ ইওশিমি ইয়মাশিতা দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

গত বছর কাতার বিশ্বকাপেও ফিফা রেফারি এলিট প্যানেলের সদস্য মনোনীত হয়েছিলেন ইয়ামাশিতা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে আঞ্চলিক এই চ্যাম্পিয়নশীপে তার সাথে আরো চারজন নারী রেফারির কাজ করার কথা রয়েছে। তবে তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি।

এশিয়ান ফুটবন কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে বলেছে, ‘ইতিহাসে এই প্রথমবারের মতো এশিয়ার পুরুষ ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরে কোনো নারী রেফারি ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন।’

এএফসি আরো জানিয়েছে, প্রথমবারের মতো পূর্ণমাত্রায় ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) পদ্ধতি এশিয়ান কাপে প্রবর্তিত হতে যাচ্ছে।

এবারই প্রথমবারের মতো এশিয়ান কাপে ২৪টি দল অংশ নিবে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক কাতার। বিশ্বকাপে শেষ ষোলতে খেলা এশিয়ান দুই পরাশক্তি জাপান ও দক্ষিণ কোরিয়াও এবারের আসরে ফেবারিট হিসেবেই মাঠে নামবে।

গত মাসে এএফসি ঘোষণা দিয়েছে আগামী বছর নারীদের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ চালু করা হবে।

সূত্র : এএফপি/বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com