মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

এবার আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ বার

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। যেন বাঁধা পড়েছে দুঃসময়ে। এশিয়া কাপে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ হয়নি, সাথে যোগ হয়েছে ক্রিকেটারদের চোট। এমন সময়ে আরো একটা দুঃসংবাদ দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে টাইগারদের।

বুক ভরা আশা নিয়েই এশিয়া কাপ মিশনে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বের গণ্ডি পার হয়ে জায়গা করে নেয় সুপার ফোরে। যদিও সেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন ভেঙে যায় সাকিবের দলের। যার প্রভাব পড়লো এবার র‍্যাঙ্কিংয়েও। সাতে থেকে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ নেমে গেছে আটে।

মূলত শ্রীলঙ্কার জয়রথ কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। শেষ ১৫ ম্যাচের ১৪টিতেই জিতেছে লঙ্কান সিংহরা। বৃহস্পতিবার রাতে তারা হারিয়েছে র‍্যাঙ্কিংয়ের তিনে থাকা পাকিস্তানকে। এই জয়েই তারা টপকে গেছে বাংলাদেশকে। আট নম্বর থেকে উঠে এসেছে সাতে। ফলে বাংলাদেশকে ছেড়ে দিতে হয়েছে নিজের জায়গা।

৩২ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২। সাতে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৩।

এদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও এসেছে পরিবর্তন। এক থেকে তিনে নেমে গেছে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া পাকিস্তান। শীর্ষস্থান আদায় করে নিয়েছে অস্ট্রেলিয়া। দুইয়ে আছে রোহিত শর্মার ভারত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com