মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

তানজিম সাকিবের হাত ধরে ভালো শুরু বাংলাদেশের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ বার

স্বপ্নের মতো অভিষেক তানজিম হাসান সাকিবের। জোড়া উইকেট তুলে নিয়েছেন প্রথম স্পেলেই। পাওয়ার প্লেতে পাঁচ ওভার বল করে দিয়েছেন মোটে ১১ রান, তুলে নিয়েছেন জোড়া উইকেট। সুবাদে ভালো অবস্থানে আছে দলও।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দ্বিতীয় বলেই পেয়েছেন উইকেট, ফেরান ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের অধিকারী রোহিত শর্মাকে। ভারতীয় অধিনায়ককে কোনো রানই করতে দেননি তানজিম।

পরের ওভারে এসে ফের উইকেট তুলে নেন এই তরুণ পেসার। তিলক শর্মাকে যেভাবে বোকা বানিয়ে বোল্ড করেছেন তানজিম, তা চোখে লেগে থাকবে অনেকদিন। ৯ বলে ৫ রান করেন তিলক।

তবে বাকিদের বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেন ভারতীয় ব্যাটাররা। আর কোনো সুযোগ না দিয়ে পাওয়ার প্লেতে ভারত তুলেছে ৪২ রান। জয়ের জন্য এখনো চাই ২২৪ রান।

এর আগে কলম্বোতে টসে হেরে সাকিব ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। নাসুম আহমেদ আটে নেমে খেলেন ৪৪ রানের কার্যকরী ইনিংস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com