বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বাংলাদেশের কাছে পরাজয় : যা বললেন ভারতের অধিনায়ক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ বার

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার বাংলাদেশের কাছে হেরে গেছে ভারত। শেষ পর্যন্ত লড়েও হারতে হয়েছে ৬ রানে। দীর্ঘ ১৩ ম্যাচ পর এই দু’দেশের সাক্ষাতে প্রথমে ব্যাট করা দল জিতল। এশিয়া কাপে ৫০ ওভারের ফরম্যাটে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই ডুবেছে ভারত। ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মাকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি পাত্তাই দিতে চাইলেন না।

রোহিত বলেছেন, ‘যারা এই প্রতিযোগিতায় খেলেনি তাদের কিছুটা সময় দিতে চেয়েছিলাম। দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দিনের জন্যে ওদের তৈরি করে দিতে চাই। অনেকেরই বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে। তাদের প্রস্তুত করতে চেয়েছিলাম। কিন্তু খেলার মানের সাথে কোনো আপস করতে চাইনি।’

কঠিন পিচে বাংলাদেশের বোলিং সামলাতে না পেরে হারলেও রোহিতের মুখে দুই ক্রিকেটারের প্রশংসা ঝরে পড়ল। তারা হলেন শুভমন গিল এবং অক্ষর পটেল। অক্ষর প্রায় শেষ পর্যন্ত দলকে জেতার আশা দেখাচ্ছিলেন। আর শুভমনের ইনিংসের জন্যেই এত দূর রান তাড়া করতে পেরেছে ভারত।

অধিনায়কের কথায়, ‘অসাধারণ ব্যাট করেছে শুভমন। নিজের খেলার প্রতি ওর আত্মবিশ্বাস অন্য পর্যায়ের। কিভাবে খেলতে চায় সেটা খুব ভালো জানে। দলের হয়ে ওকে কী করতে হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। গত বছরে ওর ফর্মের দিকে একবার তাকান। নতুন বলে বেশ ভালো দেখিয়েছে ওকে। আসলে এত পরিশ্রম করে অনুশীলনে। ওর কাছে কোনো ঐচ্ছিক অনুশীলন নেই। সেটারই ফল পাচ্ছে।’

অক্ষর এবং বাংলাদেশের বোলারদের সমীহ জানিয়ে রোহিতের সংযোজন, ‘বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। খুবই নিয়ন্ত্রিত বোলিং। আক্রমণের সুযোগ পাইনি। তার মধ্যে শেষ পর্যন্ত লড়াই করেছে অক্ষর। ওর চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে দলের সবাই জানি।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com