শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আদিলুর-এলানের সাজার ব্যাপারে ফ্রান্স-জার্মানির যৌথ বিবৃতি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ বার

মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও এর পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানকে দেওয়া সাজার ব্যাপারে দুঃখ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি। আজ শনিবার সকালে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইয়ান জানস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া দুই দেশের যৌথ বিবৃতি প্রকাশ করেন।

যৌথ বিবৃতিতে ফ্রান্স ও জার্মানি বলেছে, প্রতিটি জাতির সমৃদ্ধির জন্য একটি প্রাণবন্ত নাগরিক সমাজ অপরিহার্য।

এতে বলা হয়েছে, ফ্রান্স এবং জার্মানি ‘আইনের শাসনের প্রতি শ্রদ্ধার সঙ্গে সঙ্গে বাংলাদেশে গণতান্ত্রিক অর্জনের প্রতি গভীরভাবে সংযুক্ত। তারা সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন অব্যাহত রাখবে বলে যৌথ বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আদিলুর রহমান খান এবং এ এস এম নাসিরুদ্দিন এলান সম্পর্কে বাংলাদেশের আদালতের সিদ্ধান্তের জন্য আমরা দুঃখিত। আমরা এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এই ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের সংলাপ বজায় রাখব।’

দুই দেশ স্মরণ করেছে যে আদিলুর রহমান খান, মানবাধিকার সংস্থা অধিকারের পক্ষে ২০১৭ সালে মানবাধিকার এবং আইনের শাসনের জন্য ফ্রাঙ্কো-জার্মান পুরস্কারপ্রাপ্ত।

উল্লেখ্য, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলানের ২ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। গত বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে হাজির হন আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলান। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিলে তাদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com