মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

জুভেন্টাসের বিরুদ্ধে ‘মামলা করছেন’ রোনালদো

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ বার

২০১৮ থেকে ২০২১; তিন মৌসুম ইতালির ক্লাব জুভেন্টাসে কাটিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাস ত্যাগ করে ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে এখন সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই খেলোয়াড়। তবে পাওনা টাকা না দেওয়ায় ক্লাব ত্যাগের ২ বছর পর জুভেন্টাসের বিরুদ্ধে রোনালদো মামলা করবেন বলে জানা গেছে।

ইংলিশ গণমাধ্যম দ্য সানের মতে, ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসের থেকে তার পাওনা ১ কোটি ৯০ লক্ষ ইউরো না দেওয়ার জন্য মামলা করতে চলেছেন। করোনা মহামারীর সময় আর্থিক সমস্যা দূর করতে জুভেন্টাস থেকে তার বেতন স্থগিত করতে সম্মত হয়েছিলেন রোনালদো। কিন্তু সেই পাওনা আর রোনালদোকে বুঝিয়ে দেয়নি জুভেন্টাস।

ফুটবলের সংবাদে বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ৩৭ বছর বয়সী রোনালদো এরই মধ্যে তুরিন (ইতালির) প্রসিকিউটর অফিসের সঙ্গে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন এবং তার পরে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জুভেন্টাসের সাবেক অধিনায়ক লিওনার্দো বোনুচ্চি সম্প্রতি ক্লাবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেন। কয়েকদিন পরই রোনালদোর মামলার খবর আসে।

২০১৮ সালে ১০ কোটি ইউরোর চুক্তিতে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। দলবদলের বাজারে কোনো ইতালিয়ান ক্লাবের জন্য যেটি সর্বোচ্চ। ইতালিয়ান এই ক্লাবটির হয়ে দুইটি সিরিএ, দুইটি সুপারকোপা ইতালিয়ানা এবং একটি কোপা ইতালিয়া শিরোপা জেতে জুভেন্টাস। ক্লাবটির হয়ে ৯৮ ম্যাচে মোট ৮১টি গোল করেন পর্তুগিজ এই তারকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com