সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

চমক রেখে নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ বার

গুঞ্জন আগেই ছিল, এবার তা বাস্তবতাতেই রূপ নিলো। নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না সাকিব আল হাসান। বিশ্রাম নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে ফিরেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। নেতৃত্ব দেবেন লিটন দাস।

শনিবার নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের ঘোষিত দলে নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মেহেদী মিরাজ। বিশ্বকাপের আগে পূর্ণ ফিট থাকতে বিশ্রাম পেয়েছেন তারা।

তবে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপকে সামনে পূর্ণ প্রস্তুত করে তুলতেই অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে রাখা হয়েছে সিরিজে। মাহমুদউল্লাহ ছয় মাস ও তামিম দলের সাথে ছিলেন না প্রায় তিন মাস যাবত।

এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান। তাছাড়া এশিয়া কাপে হঠাৎ সুযোগ পাওয়া এনামুল হক বিজয় এই সিরিজেও নিজের জায়গা ধরে রেখেছেন। দলে আছেন এশিয়া কাপে খেলা শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম। আছেন তানজিম হাসান সাকিবও।

বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com