শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ বার

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজোনাস প্রদেশে পর্যটকদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৪ জন নিহত হয়েছেন। প্রদেশটির গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স ও সিএনএনের।

শহরের মেয়র স্থানীয় সময় শনিবার ঘটা এ বিমান দুর্ঘটনার তথ্য সিএনএনকে নিশ্চিত করেছেন। ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়ে যায় বলে জানিয়েছেন রাজ্যের সিকিউরিটি সেক্রেটারি ভিনিসিয়াস আলমেইদা।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিমানের সকল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, যাত্রীরা ব্রাজিলিয়ান এবং বিনোদনমূলক মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নিতে অঞ্চলটিতে যাচ্ছিলেন।

গভর্নর উইলসন লিমা এক্সে লিখেছেন, বিমান বিধ্বস্তের পর থেকে ঘটনাস্থলে আমাদের টিম অবস্থান করছে। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সংহতি ও প্রার্থনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com