রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বিশ্বখ্যাত কনভেনশন সেন্টার ৩৫তম ফোবানার ভেন্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩১৮ বার

২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু ’গেলর্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার’ চুড়ান্ত হয়েছে। গত ১৮ মার্চ বুধবার ‘গেলর্ড হোটেল এন্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার’ কর্তৃপক্ষের সাথে এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করেন সম্মেলনের হোস্ট কমিটির কনভেনর জিআই রাসেল। উল্লেখ্য, এই সেন্টার সেভেন ষ্টার হোটেল এবং ন্যাশনাল কনভেনশন সেন্টার হিসেবে বিশেষভাবে পরিচিত-যা মেরিল্যান্ডের নয়নাভিরাম পটোম্যাক নদীর পাড়ে ন্যাশনাল হারবরে অবস্থিত। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে ২০২১ এর ফোবানা কনভেনশনের হোস্ট নির্বাচিত হয় ওয়াশিংটনের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি’। এরপর এলাকার সর্বস্তরের প্রতিনিধিত্বকারিদের সভায় হোস্ট কমিটির কনভেনর জিআই রাসেল এবং সদস্য সচিব হয়েছেন শিব্বীর আহমেদ। চুক্তি স্বাক্ষরের সময় হোস্ট কমিটির কোষাধ্যক্ষ বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাইজুল ইসলামও সেখানে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com