বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

আড়াই কেজি ইলিশের দাম ১৩ হাজার!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ বার

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। আজ রবিবার সকালে ইদ্রিস নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে। পরে দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে নিলামে ১২ হাজার ৩৯ টাকায় কিনে নেন বশির গাজী নামের এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি মাছটি পটুয়াখালীর এক ক্রেতার কাছে বিক্রি করেন।

গাজী ফিশের ব্যবস্থাপনা পরিচালক বশির গাজী বলেন, ‘এতো বড় ইলিশ মাছ এই বাজারে খুব কম দেখা মেলে। তাই আমি নিলামে মাছটি কিনে নিই। পরে ১৩ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। এটিকে বছরে সরকারের দুইবার নিষেধাজ্ঞার সুফল বলতে পারি আমরা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com