শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ বার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার পর থেকে বাস চলাচল শুরু হয়। রাজধানীর ফার্মগেট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিরতিহীনভাবে বিআরটিসি বাস চলাচল করছে।

এর আগে গতকাল রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলাচল শুরু হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিরতিহীনভাবে ফার্মগেট (খামারবাড়ী সংলগ্ন) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটিসি বাস চলাচল শুরু হবে।

উদ্বোধনের পর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গণপরিবহন চলাচল করছিল না। যাত্রী ওঠানামার সুযোগ নেই বলে উঠছিল না বাস। আটটি বাস দিয়ে শুরু হয়েছে ফার্মগেট থেকে বিমানবন্দর পর্যন্ত বিরতিহীন সেবা। ‘শাটল সার্ভিস’ হিসেবে চলবে এসব বাস। অর্থাৎ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বাস চলবে। অন্য পথে চলবে না।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে বাসপ্রতি ১৬০ টাকা টোল দিতে হলেও বাসের যাত্রীদের আপাতত বাড়তি ভাড়া দিতে হবে না। ঢাকার অন্যান্য বাসের মতো কিলোমিটারে দুই টাকা ৪৫ পয়সা ভাড়া দিতে হবে।

বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম সমকালকে জানান, মানিক মিয়া অ্যাভিনিউয়ের খেজুরবাগান থেকে যাত্রা করবে বিমানবন্দরগামী বাস। বাসটি বিজয় সরণি ফ্লাইওভার হয়ে এলিভেটেডে এক্সপ্রেসওয়েতে উঠবে। তারপর বিরতিহীন যাবে। পথিমধ্যে যাত্রী ওঠানামা করা যাবে না। বিমানবন্দর র‍্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেস থেকে নামবে। এ পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। তবে উত্তরার জসিম উদ্দীন মোড় পর্যন্ত গেলে দিতে হবে ৪০ টাকা। জসীম উদ্দীন মোড় ঘুরে বিআরটিসি বাস কাওলার র‍্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবে। তারপর সরাসরি চলে আসবে ফার্মগেট। ফার্মগেটের র‍্যাম্প দিয়ে নেমে আবার খেজুরবাগান যাবে। কাওলা থেকে খেজুরবাগানের ভাড়া ৩০ টাকা।

গত ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com