রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি।

এ সময় প্রধানমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে তার প্রথম মেয়াদে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং সাভারে পারমাণবিক গবেষণা চুল্লি সুবিধার জন্য আইএইএ’র প্রযুক্তিগত সহায়তার জন্য ধন্যবাদ জানান।

 আইএইএর মহাপরিচালক ‘অ্যাটম ফর ফুড’উদ্যোগে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা) কর্তৃক উদ্ভাবিত চাপ সহনশীল এবং উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবনে বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com