বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

পদ্মা সেতুর টোল আদায় হাজার কোটি টাকা ছাড়াল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ বার

পদ্মা সেতুর টোল আদায় হাজার কোটি টাকা অতিক্রম করেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত সেতুতে টোল আদায় হয়েছে ১ হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা।

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর দুই মাস ২৫ দিনের মাথায় আজ সকাল পর্যন্ত ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে ১ হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা টোল আদায় করা হয় ।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো: আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে আজ সকাল ১০টা পর্যন্ত মাওয়া ও জাজিরা দুই টোল প্লাজায় হয়ে সেতু পারি দিয়েছে ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি যানবাহন। এতে এখন পর্যন্ত ক্রেডিট ও ইটিসিএসসহ মোট টোল আদায় হয়েছে ১ হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা।

মো: আমিরুল হায়দার চৌধুরী আরো জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ যানবাহন চলাচল করেছে পদ্মা সেতু দিয়ে। ফলে সেতুর উভয় প্রান্তে টোলও আদায় হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।

পদ্মা সেতু গত বছর ২৫ জুন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন সকাল থেকে সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com