রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নির্বাচন নিয়ে শেখ হাসিনার সাথে আলোচনা করেছেন উজরা জেয়া : মার্কিন দূতাবাস

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ বার
ছবি : ইউএনবি

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্র ও অবাধ নির্বাচনের অগ্রগতিতে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশের অংশীদার হিসেবে দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসাধারণের আহ্বানকে সমর্থন করতে চায়।

২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন উজরা জেয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উজরা জেয়া বলেন, ‘জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের এক ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুনরায় যোগাযোগ করতে পেরে সম্মানিত বোধ করছি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব এবং ৯ লাখ ৬০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশের অব্যাহত উদার আশ্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা নিয়ে আলোচনা করেছি।’

সাক্ষাৎকালে উজরা জেয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে মানবিক সহায়তায় বাংলাদেশ সরকারের উদারতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

দূতাবাস বলেছে, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা উভয় দেশের মধ্যকার অংশীদারিত্বের একটি শক্তিশালী দৃষ্টান্ত।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com