বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণায় নাটকীয়তা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ বার

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। নানা নাটকীয়তা থাকলেও প্রত্যাশিত দলই দিয়েছে পিসিবি। সহ-অধিনায়ক শাদাব খান আছেন বহাল তবিয়তেই। তবে গুঞ্জন সত্যি করে ছিটকে গেছেন নাসিম শাহ। ঘোষণা করা হয়েছে বদলিও। তাকে বিশ্বকাপেই দেখা যাবে না। এশিয়া কাপে ইঞ্জুরির শিকারের পর ধারণা করা হচ্ছিল, তাকে হয়তো শেষ দিকে পাওয়া যাবে।

আজ শুক্রবার এক বিবৃতিতে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর আজমের নেতৃত্বে ভারত যাচ্ছে পাকিস্তান। বড় কোনো চমক নেই। শুধু দুই বছর পর দলে ফিরছেন হাসান। নাসিম শাহর চোট ভাগ্য খুলে দিয়েছে এই পেসারের।

শেষ পর্যন্ত নাসিম শাহের জন্য অপেক্ষা করেছিল পিসিনি। তবে বাধ্য হয়েই এখন তাকে ছাড়াই দল ঘোষনা করতে হলো তাদের। এশিয়া কাপে পাওয়া চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডানহাতি এই পেসার। এমনকি বিশ্বকাপের পরও মাসখানেকের মাঝে ফেরার সম্ভাবনা নেই নাসিমের।

চোটের কারণে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি হারিস রউফও। তবে চোট গুরুতর না হওয়ায় বিশ্বকাপ দলে অনুমেয়ভাবেই আছেন ডানহাতি এই পেসার। এশিয়া কাপের দল থেকে জায়গা হারিয়েছেন ফাহিম আশরাফের। এই পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে ডাকা হয়েছে লেগ স্পিনার উসামা মীরকে।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড-
বাবর আজম, শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সোদ সাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আঘা, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র

রিজার্ভ : মোহাম্মদ হারিস, আবরার আহমেদ এবং জামান খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com