রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ওয়াশিংটনে কিউবার দূতাবাসে ককটেল নিক্ষেপ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ বার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কিউবার দূতাবাসে রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে এক ব্যক্তি দু’টি ককটেল নিক্ষেপ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ প্যারিলা বলেনম ‘এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে কিউবার দূতাবাস লক্ষ্য করে দু’টি ককটেল নিক্ষেপ করেছে। এতে সেখানের কোনো কর্মী হতাহত হয়নি।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনে কিউবার মিশন লক্ষ্য করে চালানো এটি ছিল দ্বিতীয় হামলা। এর আগে ২০২০ সালে এক ব্যক্তি কিউবার দূতাবাস ভবন লক্ষ্য করে গুলি চালিয়েছিল। ওই হামলাতেও কেই হতাহত হয়নি।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্রে কিউবার নাগরিকদের অন্য কর্মসূচিতে অংশগ্রহণের পর হাভানায় ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যে রোববার রাতে সেখানে এ হামলায় হয়।

এদিকে নিউইয়র্কে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা পোস্ট এবং ভিডিও ফুটেজে জাতিসঙ্ঘে দিয়াজ-ক্যানেলের উপস্থিতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে থাকা কিউবার বাসিন্দাদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com