বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

তামিম ইস্যুতে রাত ১১টায় মুখ খুলবেন সাকিব!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ বার

বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকদিন। আইসিসির মেগা টুর্নামেন্টটিতে অংশ নিতে ইতোমধ্যে ভারতে পা রেখেছে বাংলাদেশ দল। টাইগাররা অবশ্য বিশ্বকাপের দেশে যাওয়ার আগে হয়েছে বেশ নাটকীয়তা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রাখা হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে।

ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে বাংলাদেশ দল যেই তামিমের নেতৃত্বে স্থান করে নিয়েছিল সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপ মিশনে যায় টাইগাররা। যা নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়ায়। অবশ্য নির্বাচকরা তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। ফিজিও’র রিপোর্টের দোহায় দিয়ে জানিয়েছেন, বিশ্বকাপের মতো লম্বা ইভেন্টে খেলার মতো ফিট নন তামিম।

তবে এসব বিষয় নিয়ে তামিম বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ফিজিও’র রিপোর্টে বিশ্বকাপ খেলতে পারবেন না এমন কিছু নেই। তিনিও ভালো অবস্থানে ছিলেন। তবে বোর্ড থেকে তাকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর কথা বলেছিল। এমনকি মিডল অর্ডারে নামানোর প্রস্তাব দিয়েছিল।

তামিমের দলে না থাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ক্রিকেটভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই বলছে অভ্যন্তরীণ সমস্যায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট দল। তামিমের ভিডিও বার্তার পর নানা ইস্যু নিয়ে ব্যাখ্যা আসছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।

তামিমের বিশ্বকাপ দলে না থাকা, এশিয়া কাপে মাহমুদউল্লাহর বাইরে থাকা কথা বলবেন সাকিব। এছাড়া বিশ্বকাপের আগে সাকিবের অধিনায়কত্ব ছাড়া নিয়েও গুঞ্জন উঠেছিল। সেসব নিয়ে দেশের এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাকিব এসব বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন।

চ্যানেলটির একটি প্রোমো ভিডিও প্রচার করেছে। ভিডির শুরুতেই শোনা যায় ১৭ তারিখে রিজাইন লেটার দিয়েছেন সাকিব। বিস্তারিত ভিডিওটি প্রচার হবে আজ রাত ১১টায়।

ধারনা করা হচ্ছে- সাক্ষাৎকারে সকিব কথা বলেছেন, তামিমের বিশ্বকাপ স্কোয়াডে না থাকা, মিডল অর্ডারে ব্যাট করতে বলা, দৃশ্যের বাইরে থেকে রিয়াদের হঠাৎ মঞ্চে প্রবেশ; বাংলাদেশ দলে এমন কী চলছে বিশ্বকাপের আগে অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন সাকিব; বোর্ড সভাপতির সব বিষয়ে উপস্থিতি, হাথুরুর কড়া মাস্টারি, কেমন আছে টিম-টাইগার্স, কেমন আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল? সবকিছু নিয়ে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com