রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

শেষ মুহূর্তে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার
- ছবি - বিবিসি

শেষ সময়ে এসে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হওয়ার মাধ্যমে শাটডাউন এড়ায় দেশটি। এছাড়াও শাটডাউন এড়াতে দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এটি পাস না হলে স্থানীয় সময় শনিবারের পর যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেত, যা মূলত শাটডাউন হিসেবে পরিচিত।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রতিনিধি পরিষদ একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হয়েছে। এই বিলের মাধ্যমে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। কিন্তু এই বিলে ইউক্রেনের জন্য কোনো নতুন সহায়তা অন্তর্ভুক্ত নেই।

প্রতিনিধি পরিষদে ৩৩৫-৯১ ভোটে এটি অনুমোদিত হয়। মূলত বিরোধী রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাট সদস্যরা এটিকে বেশি সমর্থন করেছেন।

বিবিসি বলছে, প্রতিনিধি পরিষদে অনুমোদিত এ বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের চেম্বারেও অনুমোদিত হতে হবে। তবে এটি সেখানে সহজেই পাস হবে বলে আশা করা হচ্ছে। আর এরপর এটিতে স্বাক্ষর করে একবার আইনে পরিণত করলে তা মার্কিন সরকারের ফেডারেল পরিষেবাগুলোতে সম্ভাব্য ব্যাঘাত এড়াতে সহায়তা করবে।

এদিকে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোকে জয় বলে অভিহিত করেছেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রায় ২০৯ জন ডেমোক্র্যাট বিলটিকে সমর্থন করেছেন। অন্যদিকে বিলটি সমর্থনকারী রিপাবলিকানদের সংখ্যা ১২৬ জন।

পরে ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোর এ ফলাফলকে জয় বলে বর্ণনা করেন। অবশ্য বিল পাস হওয়ায় নিজের দলের কট্টরপন্থীদের কাছ থেকে চাপের মুখে পড়েছেন রিপাবলিকান হাউস সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাককার্থি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com