রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নিউইয়র্কে ২টি বাদে সব বাংলা সংবাদপত্র বন্ধ ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৫১১ বার

নিউইয়ক লক ডাউন হবার পরে ১৫টি বাংলা ভাষার পত্রিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রকাশ ও সম্পাদকগণ। করোনা আক্রান্ত এই দূর্যোগের সময়েও সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকা ও নতুন প্রকাশিত নবযুগ পত্রিকাটি নিয়মিত প্রকাশ হবে বলে দুইজন সম্পাদক জানিয়েছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্য লক ডাউন ঘোষণা করা হয়েও পত্রিকা বন্ধের কোনো নির্দেশনা নেই।

নিউইয়র্ক থেকে প্রকাশিত ৯টি পত্রিকার এডিটর কাউন্সিল গত শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনা ভাইরাসের কারনে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে ৯টি বাংলা পত্রিকার প্রকাশনা সময়িক বন্থ ঘোষণা করা হয়েছে। এই পত্রিকা গুলো মধ্যে আছে সাপ্তাহিক বাংলাদেশ, ঠিকানা, বাঙালী, পরিচয়, বাংলা পত্রিকা,  দেশবাংলা, জন্মভূমি, আজকাল এবং প্রবাস।

প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেন, কোনো দূর্যোগেই পত্রিকা বন্ধ হয় না। যুদ্ধের সময়ও পত্রিকা প্রকাশিত হয়। যদি প্রসে বন্ধ না হয় তবে প্রথম আলো উত্তর আমেরিকাা প্রকাশিত হবে। সাধারণ মানুষের অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ। সমস্ত মসজিদ-মন্দিও বন্ধ। গ্রোসারী দোকান গুলো এখনো খোলা। সেখোনে আমরা নিজেরা পত্রিকা পৌছে দেবো। বৃদ্ধ মানুষসহ অনেকে ফোন করে আমাদের পত্রিকা প্রকাশ করতে অনরোধ করেছেন।
সাপাÍাহিক নবযুগ পত্রিকার সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, আামদের ১১টি সংখ্যা নিয়মিত প্রকাশ হয়েছে। আগামী শুক্রবারেও নিয়মিত ভাবে পত্রিকা প্রকাশ হবে; এবং আমাদেরপাঠকের কাছে আমরা পৌছে দেবো। এর মধ্যে প্রসাশন থেকে পত্রিকা বন্ধের কোনো ঘোষণা না আসলে আমাদেও পত্রিকা প্রকাশ হবে।
উল্লেখ্য, গত ২ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সাপ্তাহিক জন্মভূমি। গত সোমবার প্রকাশিত হয়নি সাপ্তাহিক বাংলা পত্রিকা, শুক্রবার প্রকাশিত হয়নি বর্ণমালা। শনিবার প্রকাশিত হয়নি সাপ্তাহিক পরিচয়। অন্যসব পত্রিকার মতো সাপ্তাহিক জনতার কন্ঠ, শিখর , রানার, বাংলাদেশ প্রতিদিন ও প্রকাশ হবে না বলে ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com