রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

রংপুরের টাকা নিয়ে মাদককারবারিকে ছেড়ে দেয়ায় ৪ পুলিশ অবরুদ্ধ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার

টাকা নিয়ে মাদককারবারিকে ছেড়ে দেয়ার অভিযোগে রংপুরের গংগাচড়া গাওছোয়া বাজারে চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে স্থানীয়রা। পরে অতিরিক্ত ফোর্স নিয়ে তাদের উদ্ধার করা হয়।

বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টায় তাদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ এবং সহকারী (এএসআই) একরামুলসহ চার পুলিশ সদস্য বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার গজঘণ্টা ইউনিয়নের গাউছোয়া বাজার এলাকায় মাদককারবারি মনতাজ এবং অরজিনাকে ফেনসিডিলসহ গ্রেফতার করেন। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে মনতাজকে ছেড়ে দিয়ে অরজিনাকে থানার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী, গংগাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মিয়া অতিরিক্ত ফোর্সসহ ঘটনাস্থলে যান। রাত পৌনে ৩টার দিকে চার পুলিশ সদস্যকে উদ্ধার করে তারা।

গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী জানান, ‘ঘটনা শোনার পরপরই আমি ঘটনাস্থলে যাই। সেখানের পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল।’

গংগাচড়া মডেল থানার ওসি দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘তাদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com