বেনাপোল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন জানান, বুধবার (১১ অক্টোবর) সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৩০৫৩) ২৩৫ বেল পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান চালক নাজমুস শাহাদাত বাবুল।

এদিকে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিষয়টি নিয়ে আমাদের কাছে এসেছিলেন।
ভারতের পেট্রাপোল বন্দর সূত্র জানায়, গতকাল বাংলাদেশি ট্রাকচালক নাজমুস শাহাদাত বাবুল ফরিদপুরের গোল্ডেন জুট মিলের পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে আসেন। তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় তিনি পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বাংলাদেশি ট্রাকচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যথাযথ ময়নাতদন্ত সম্পন্ন এবং আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারতের বন্দর কর্তৃপক্ষ হস্তান্তর করবে বলে আমাদের জানিয়েছে।’