রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ঢাকায় আসছেন রোনালদিনহো

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১১৪ বার

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী সাবেক ফরোয়ার্ড রোনালদিনহো বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবেন তিনি। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভারতীয় এই স্পোর্টস প্রমোটারের পৃষ্ঠপোষকতায় ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

শতদ্রু জানিয়েছেন, রোনালদিনহো আগামী ১৮ অক্টোবর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইভেন্টে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত থাকবেন। অধিনায়ক জামাল ভূঁইয়ারও থাকার কথা রয়েছে।

রোনালদিনহো ঢাকা আসার আগে দু’দিন কলকাতায় নানান ইভেন্টে অংশ নেবেন। সেটা শেষ করে দুপুরে ঢাকা আসবেন। পরদিন সকালে ঢাকা ছেড়ে যাবেন তিনি। এর মধ্যে অনুমতি পাওয়া সাপেক্ষে তিনি সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com