বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ফিলিস্তিনি গায়িকা আবু আমনাহকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার

ফিলিস্তিনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দালাল আবু আমনাহকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। একটি ফেসবুক পোস্টের জেরে তাকে গ্রেফতার করা হয়েছে।

আবু আমনাহ ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনের নাগরিক। তিনি ফিলিস্তিনের ঐতিহ্য বহন করে এমন গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেছেন।

সোমবার নাজারেথে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ফিলিস্তিনি ও ইসরাইলি গণমাধ্যমগুলো এই খবর জানিয়েছে।

আমনাহর আইনজীবী আবির বকরের উদ্ধৃত করে আরব ৪৮ জানায়, তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে আরবিতে একটি পোস্ট করেন। যার মানে হলো, ‘আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নেই।’ এই পোস্টের জেরেই তাকে গ্রেফতার করা হয়।

আবির বকর বলেন, ইসরাইলি পুলিশ আবু আমনাহকে জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছেন। এর আগে গত সপ্তাহে ইসরাইলিদের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com