শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

রাতেই ৬০ জনের বেশি নেতাকর্মী আটক করেছে পুলিশ : রিজভী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দলটির জনসমাবেশ আজ। এই সমাবেশকে ঘিরে গতকাল রাতে ৬০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বুধবার সকালে তিনি নয়াদিগন্তকে এই তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের বাসায়, মেসে তল্লাশি চালিয়ে তাদের আটক, গ্রেফতার করছে। এই সমাবেশকে ঘুরে সরকারের গোয়েন্দা সংস্থা বিভ্রান্তকর গুজব ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, জনগণের বিজয় দুয়ারে কড়া নাড়ছে, এই সরকারের কোনো অপচেষ্টাই আজকের জনসমাবেশ বাধাগ্রস্থ করতে পারবে না।

এর আগে গতকাল দিবাগত রাত ১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় তিনি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেওয়াজ চৌধুরী শাওন ও কালীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের তোফাজ্জল হোসেন মফা, কালিয়াকৈর স্বেচ্ছাসেবক দলের সরকার তুহীন, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেলিম সহ পাঁচজন, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন ও পবা উপজেলা কৃষকদলের নেতা মো: রবিউল ইসলাম, দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজা, ফরিদপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন পলাশকে পুলিশ গ্রেফতার করেছে বলে গণমাধ্যমকে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com