বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পয়েন্ট টেবিল বদলে দিলো অস্ট্রেলিয়া

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ টানা দ্বিতীয় ম্যাচে হারল পাকিস্তান। অস্ট্রেলিয়া ফর্ম ফিরে পেয়েছে। শেষ দুটি ম্যাচ জিতল তারা। পাকিস্তান হারে ৬২ রানে।

শুক্রবার অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে। ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের সেঞ্চুরির সৌজন্যে ৯ উইকেটে ৩৬৭ রান করে তারা।

অ্যাডাম জাম্পার স্পিনের ভেলকি সামলাতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। পাকিস্তান ৪৫.৩ ওভারে ৩০৫ রানে গুটিয়ে যায়। এই হার অজিদের অনেকটা আত্মবিশ্বাস জুগিয়ে গেল।

পাকিস্তান টানা দ্বিতীয় হারের পর বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন হয়েছে। এখন পর্যন্ত শীর্ষ ৫ দলের মধ্যে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড পিছিয়ে রয়েছে।

এদিন লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি জুটি গড়ে দলকে দারুণ সূচনা এনে দেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক। এক সময় পাকিস্তান শক্ত জায়গায় থাকলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অ্যাডাম জাম্পা।

বিশ্বকাপে টানা দুই হারের পর পাকিস্তানের পয়েন্ট টেবিলে পতন হয়েছে। পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে ইংল্যান্ড।

টানা চার ম্যাচ জিতে ভালো নেট রান রেটের জন্য বর্তমানে এক নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ভারতও চার ম্যাচে চারটিই জিতেছে। কিন্তু নেট রান রেটের কারণে দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং চতুর্থ অস্ট্রেলিয়া।
সূত্র : নিউজ ১৮

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com