বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইসরাইলের হামলায় আল-জাজিরার সাংবাদিকের স্ত্রী-দুই সন্তান নিহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১২০ বার

গাজায় আল-জাজিরার এক সাংবাদিকের স্ত্রী ও দুই সন্তান ইসরাইলের বিমান হামলায় নিহত হয়েছে। তারা গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে এসে দক্ষিণে আশ্রয় নিয়েছিল।

ওয়ায়েল আল-দাহদুহ তার স্ত্রী আর ছেলে-মেয়ের লাশ নিয়েই সরাসরি সম্প্রচারে যোগ দেন।

আল-জাজিরা বলছে, তারা গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল যেখানে ইসরাইলের বিমান হামলা চালায়।

প্রতিবেদক জানান, তারা ইসরাইলের নির্দেশনা মেনে গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে দক্ষিণাঞ্চলে চলে এসেছে।

এক বিবৃতিতে আল-জাজিরা জানায়, আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক আমাদের সহকর্মী ওয়ায়েল আল-দাহদুহ এর প্রতি সমবেদনা জানাচ্ছে যার পরিবার ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে।

বিমান হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি ইসরাইলি সামরিক বাহিনী।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com