রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংঘর্ষে ৪০ পুলিশ সদস্য হাসপাতালে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার
রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে ৪০ জন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

এর আগে আজ (২৮ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কাকরাইলে সংঘর্ষ শুরু হয়। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায়।

এ অবস্থায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ স্থগিত করা হয়। 

সংঘর্ষে আহতরা হলেন নাসির, সুজন, নওয়াব আলী, জাফর, কালাম, আলামিন প্রধান, রাফিন, মারুফ, এ বি এম রাজু, হুমায়ুন কবির, লিয়ন, আকলিমা, সজীব হোসেন, সালেক, সজীব ভূঁইয়া, সাংবাদিক রাফসান, সাংবাদিক মাসুম, বিল্লাল (২৫) রুবেল, কালাম, নান্নু, আকরাম, মানিক, রফিকুল ইসলাম, রাজু আহামেদ, কবির, নয়ন, এমদাদুল, আনোয়ার, জমি, হিয়া, রাসেল, রোকসানা,  রোমান, আরিন। পুলিশ সদস্য এএসআই সামাদ, নায়েক আব্দুর রাজ্জাক, পুলিশ কনেস্টেবল আসাদুজ্জামান, কাইয়ুম ও আলী।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, সকাল ১১টার পর থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৫-৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন।

তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেককে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ‘অনেকেই হাতে, পায়ে, মাথায়সহ শরীরে বিভিন্ন স্থানে ফুলা নীল, ছেলা জখম, কাটা জখম, গুলিসহ বিভিন্ন ধরনের আহত হয়েছেন। বিকেলের দিকে রোগীর চাপ বেড়ে গেছে।

এ অবস্থায় এক সাথে বেশি রোগী আসায় সেবা দিতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com