রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরেছেন তাসকিন-মেহেদী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার
পাঁচ ম্যাচে চার হার, জয় মাত্র একটি। আজ কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ হারলে আনুষ্ঠানিকভাবে বিদায় বলতে হবে। এমন ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে নেয়নি।

ভারতের ‘সিটি অব জয়’ খ্যাত কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ড।

বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন এসেছে। ডানহাতি পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন চোট থেকে সেরা ওঠা তাসকিন আহমেদ।

বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান।নেদারল্যান্ডসে দলেও দুই পরিবর্তন। তেজা নিদামানুরু ও রোলফ ফন ডার মারওয়ে নেই আজ।

খেলছেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমেদ।দুই দলের একাদশ-

বাংলাদেশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ,  শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

নেদারল্যান্ডস : ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিডি, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com