শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত জাতিসংঘের ৮৬ কর্মী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ২৯৩ বার

বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের ৮৬ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিকের দেওয়া বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

ওই বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটির সবচেয়ে বেশি কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। এ ছাড়া আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রেও বেশ কিছু কর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার বিস্তার রোধে বর্তমানে জাতিসংঘের বেশিরভাগ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন।

জেনেভায় জাতিসংঘ অফিসে প্রতিদিন ৪ হাজার কর্মী কাজ করতেন। কিন্তু ২৬ মার্চ এ সংখ্যা ছিল মাত্র ৭০। বর্তমানে ভিয়েনাতে জাতিসংঘের ৯৭ শতাংশ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন।

এছাড়াও ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ৯৯ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করে যাচ্ছেন। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা করোনা সংকটে তাদের কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com