সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আরও ৩০ হাজার টেস্টিং কিট পাঠালেন জ্যাক মা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩১৪ বার

বাংলাদেশকে আরও ৩০ হাজার করোনাভাইরাস টেস্টিং কিট এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছেন এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি এবং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

এইচএসআইএ’র উপপরিচালক এসএন ওয়াহিদুর রহমান জানিয়েছেন, দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করা একটি বিশেষ বিমানে করে এই অনুদান এসে পৌঁছেছে।

এর আগে গত ২৬ মার্চ বাংলাদেশকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ১০ হাজার টেস্টিং কিট ও ১০ হাজার ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার অনুদান পাঠিয়েছিল চীন।

এর একদিন পর গত শুক্রবার বাংলাদেশকে ৩০ হাজার করোনা ভাইরাস টেস্টিং কিট অনুদান দিয়েছিলেন জ্যাক মা।

জ্যাক মা গত ২১ মার্চ ঘোষণা করেছিলেন, তার সংস্থাটি আলিবাবা ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশসহ ১০টি এশীয় দেশকে জরুরি চিকিৎসা সরাঞ্জাম অনুদান দেবে।

সংস্থাটি বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কায় এক দশমিক ৮ মিলিয়ন মাস্ক, ২ লাখ ১০ হাজার টেস্টিং কিট, ৩৬ হাজার পিপিআই, ভেন্টিলেটর ও থার্মোমিটার অনুদান দেবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com