রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এমন বুঝলে বিশ্বকাপেই যেতেন না খালেদ মাহমুদ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার
বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। তবে খালেদ মাহমুদ জানিয়েছেন, এবার তাঁকে দলীয় সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এই ব্যাপারটা ভারতে যাওয়ার পর বুঝতে পারেন তিনি।

সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে না বুঝতে পারলে বিশ্বকাপেই যেতেন না বলে জানিয়েছেন খালেদ মাহমুদ, ‘না আসতাম না, প্রথম কথা হচ্ছে এটা।

আমি বিশ্বকাপে আসার আগে বলেছিলাম, সেমিফাইনাল খেলব। এখন মনে হয় কোন চিন্তা করে যে বলেছিলাম!’এবার দায়িত্বের সীমাবদ্ধতা নিয়ে খালেদ মাহমুদ আরো বলেছেন, ‘বিসিবি থেকে আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছে, সেটাই করার চেষ্টা করছি। প্রতিটা সফরে আমার একটা বাড়তি থাকত যে, আমি দল নির্বাচনের অংশ থাকতাম। যেটা এবার নেই।

আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আমাকে বলে দেওয়া হয়েছে, আমি কতটুকু করতে পারব, কতটুকু পারব না। এখন ক্রিকেটিং রুল আমার না।’ 

ব্যাপারটা যে মানতে পারছেন না, সেটাও পরিস্কার জানিয়েছেন খালেদ মাহমুদ, ‘খুশি তো (না)…আমি তো এভাবে থাকতে চাই না।

যেহেতু আমার রক্তে ক্রিকেট। কোচিং করি এটা আমার পেশা। টেকনিক্যাল মানুষ হিসেবে গত সফরগুলোতে যে ভূমিকা ছিল, এসব থেকে আমি দূরে আছি। আমি উপভোগ করছি কিনা-না, অবশ্যই না। একটা সফরে আমি অভিভাবক হিসেবে থাকব, নিয়ম-শৃঙ্খলা বা অন্য বিষয় দেখব।
সেটা তো আমার কাজ না। সেটাও আমি দেখতাম, তবে আমি ক্রিকেট দেখতাম। এভাবে থাকতে চাইনি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com