বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে ভোট দেবে আয়ারল্যান্ড পার্লামেন্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার

ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে আগামী বুধবার পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড।

বামপন্থী সোস্যাল ডেমোক্র্যাটরা গত সপ্তাহে জানিয়েছে যে ‘বেসামরিক নাগরিক, সাংবাদিক, জাতিসঙ্ঘ স্টাফ এবং স্বাস্থ্যকর্মীদের টার্গেট করা থেকে বিরত রাখতে ইসরাইলি রাষ্ট্রের ব্যর্থতার কারণে’ রাষ্ট্রদূত ডানা আরলিচকে বহিষ্কার করতে আগামী সপ্তাহে তারা পার্লামেন্টে একটি প্রস্তাব আনবে।

আইরিশ পার্লামেন্ট ডায়াল আইরিনের ১৬০ আসনের মধ্যে সোস্যাল ডেমোক্র্যাটদের আছে মাত্র ছয়টি। তবে ইসরাইলি রাষ্ট্রদূত আরলিচের কূটনৈতিক মর্যাদা বাতিলের প্রস্তাবের পক্ষে বাম-ঘরানার কয়েকটি দল ওই প্রস্তাবে সমর্থন দিতে পারে।

পার্লামেন্টের বৃহত্তম দল, মধ্য ডান ফিয়ানা ফেইলও ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে। তবে তারা জানিয়েছে, তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলকে নিতে তারা একটি প্রস্তাব উত্থাপন করবে।

উল্লেখ্য, ইউরোপিয়ান দেশ আয়ারল্যান্ডের সাথে ইসরাইলের অস্বভাবিক ধরনের টানাপোড়েন রয়েছে। তারাও ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার জন্য যে সংগ্রাম করছে, তার সাথে ফিলিস্তিনিদের আন্দোলনের মিল রয়েছে বলে অনেকে মনে করে।

আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করলেও গাজায় বোমাবর্ষণকে ‘সম্মিলিত শাস্তি’র মতো এবং ‘অনেক বেশি প্রতিশোধ’ গ্রহণের মতো বলে মনে করেন।

আয়ারল্যান্ডের আলঙ্কারিক রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিংসও ইসরাইলের সমালোচক। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য তিনি ইসরাইলের সমালোচনা করেছেন।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com