রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভূমধ্যসাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ বার

পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত পাঁচজন মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

মার্কিন বাহিনী জানিয়েছে, বিমানটি নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল কিন্তু জ্বালানি ভরার সময় দুর্ঘটনার শিকার হয়। গত ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর কিছু দিন পরেই পূর্ব ভূমধ্যসাগরে রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে সেখানে অভিযান জোরদার করেছে মার্কিন বাহিনী।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পরিষেবা সদস্যরা আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখেছেন।

তবে পূর্ব ভূমধ্যসাগরের ঠিক কোথায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বা বিমানটি কোথায় উড়ছিল- সেই সম্পর্কে মার্কিন বাহিনীর বিবৃতিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার বিমানটি বিধ্বস্ত হয়। শনিবার পর্যন্ত উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হয় বলে জানায় নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এমএইচ-৬০ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে। মার্কিন ইউরোপিয়ান কমান্ডার প্রাথমিক বিবৃতিতে বলেছেন, শুক্রবারের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা তদন্ত করা হচ্ছে, তবে এতে কোনো শত্রু হামলা চালিয়েছে বলে লক্ষণ নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com