বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

গাজায় অবিলম্বে মানবিক বিরতির আহ্বান জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১২০ বার

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ বুধবার অবিলম্বে গাজায় মানবিক বিরতি এবং সাহায্য করিডোর খেলার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। গাজায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর এই প্রথম জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাব গ্রহণ করতে সক্ষম হলো। এর আগের প্রস্তাবগুলো স্থায়ী সদস্যদের ভেটোর কারণে বাতিল হয়ে গিয়েছিল।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া।

প্রস্তাবটিতে প্রতিটি বেসামরিক নাগরিকের কাছে সাহায্য পৌঁছার জন্য পর্যাপ্ত সময় মানবিক বিরতির কথা বলা হয়েছে। প্রস্তাবটির প্রায় প্রতিটি প্যারাগ্রাফে শিশুদের কথা বলা হয়েছ্

মাল্টার উত্থাপিত প্রস্তাবটিতে সকল বন্দীর মুক্তি এবং গাজার বেসামরিক নাগরিকদের মৌলিক সামগ্রী ও পরিষেবা থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকরা পড়াদের উদ্ধারের কাজ জরুরিভিত্তিতে শুরু করার আহ্বানও জানানো হয়। তাছাড়া ফিলিস্তিনিদের বলপূর্বক উচ্ছেদের কথাও এতে প্রত্যাখ্যান করা হয়।

ভোটের আগে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবানজিয়া ‘অবিলম্বে, টেকসই ও স্থায়ী মানবিক বিরতির আহ্বান জানান, যা পরে বৈরিতার অবসান ঘটাবে।’ তবে পরিষদ তা ভোটে বাতিল করে দেয়, মাত্র পাঁচ সদস্য এর পক্ষে ভোট দেয়।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ই গাজা সঙ্ঘাতে কোনো পদক্ষেপ গ্রহণ করতে একে অপরকে অভিযুক্ত বা একে অপরের প্রস্তাবে বাধা দিয়ে আসছে।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com