শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার ৬০টি পত্রিকা প্রিন্টিং বন্ধ করে অনলাইনে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ২৮২ বার

রুপার্ট মারডকের অস্ট্রেলিয়ান মিডিয়া গ্রুপ নিউজ কর্পোরেশন বুধবার বলেছে, তারা আঞ্চলিক ৬০টি সংবাদপত্রের ছাপা বন্ধ করে দেবে। কোভিড-১৯ পরিস্থিতির ক্রমাবনতিতে এই খাত নতুন সঙ্কটের মুখে পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজ কর্পোরেশন জানায়, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড এবং সাউথ অস্ট্রেলিয়ার পত্রিকাগুলো ছাপা সংস্করণ বন্ধ করে অনলাইনে যাবে।

অস্ট্রেলিয়ায় নিউজ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান মিশেল মিলার অস্ট্রেলিয়ায় গ্রুপের পত্রিকাগুলোর নাম উল্লেখ করে বলেন,‘এই সিদ্ধান্ত আমরা হালকাভাবে নেইনি।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস অর্থনীতির ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছে। আমরা যথাসম্ভব অনেক চাকুরি রক্ষায় সবকিছুই করবো।’

তিনি আরো বলেন, করোনাভাইরাসে জরুরি পরিস্থিতির কারণে রিয়াল স্টেট অ্যাকশন ও তদারকি এবং বিভিন্ন রেস্তোরা ও ভেনু বন্ধ করে দেয়ায় বিজ্ঞাপনের আয় কমে যাওয়ায় আমাদের কমিউনিটি প্রিন্টিং এডিসন স্থগিত করা হয়েছে।

করোনা মহামারি শুরুর আগেই অস্ট্রেলিয়ান অনেক মিডিয়া গ্রুপ প্রিন্ট সংস্করণ বন্ধ করে অনলাইনে চলে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com