রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মনোনয়ন পাওয়ার পর দুঃসংবাদ পেলেন সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাকিব। রাজনীতিতে সুখবর পাওয়ার দিনে ক্রিকেটে একটি দুঃসংবাদ পেয়েছেন টাইগার অধিনায়ক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সাকিব। ব্যক্তিগত কারণে সেই আসরে খেলতে পারেননি এই বিশ্বসেরা অলরাউন্ডার। এবারের নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর।

সাকিবের পাশাপাশি বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাসকেও ছেড়ে দিয়েছে কলকাতা। আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com