বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পদে লুক্সনের দায়িত্ব গ্রহণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১১৭ বার

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে ক্রিস্টোফার লুক্সন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হার কমানোর অঙ্গীকার নিয়ে সোমবার দেশটির ৪২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি।

দীর্ঘ ছয় বছর ধরে ক্ষমতায় থাকা লেবার পার্টি ছয় সপ্তাহ আগে নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনে হেরে যায়। সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের পদত্যাগের পরই দলটির ভরাডুবি হয়। জাতীয় নির্বাচনে জয়ী হয় কনজারভেটিভ ন্যাশনাল পার্টি। নির্বাচনে জয়ী হওয়ার ছয় সপ্তাহ পরেই দায়িত্ব নিলেন লুক্সন।

এয়ার নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী হিসেবে কাজ করা লুক্সন (৫৩) দেশটির নতুন জোট সরকারের প্রধান হিসেবে শপথ নেন।

লুক্সন সাংবাদিকদের বলেছেন, ‘এটি সম্মানজনক ও দুর্দান্ত দায়িত্ব।’

তিনি বলেন, ‘এই দায়িত্ব এমন যা কি না আমাদের অর্থনীতিকে ঠিক করতে পারে। আমরা জীবন যাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি কমাতে চাই, যাতে করে সুদের হার কমে যাবে। এতে করে খাবারের দাম সাশ্রয়ী হবে।’

উল্লেখ্য, জেসিন্ডা আরডার্নের আকস্মিক পদত্যাগের পর জানুয়ারিতে লেবার পার্টি নেতা ক্রিস হিপকিন্স দায়িত্ব নিয়েছিলেন।

জীবন যাত্রার ব্যয় কমাতে লেবার পার্টি সরকারকে বেশ বেগ পেতে হচ্ছিল।

লুক্সান বলেছেন, তার মন্ত্রিসভা প্রথম কার্য দিবসে এক শ’ দিনের পরিকল্পনা নির্ধারণ করতে আগামী দু’সপ্তাহের মধ্যে বৈঠক করবেন।

ন্যাশনাল পার্টি আরো জানিয়েছে, তারা অপরাধ দমন ও স্কুলে সেলফোন নিষিদ্ধ এবং পরিকল্পিত জ্বালানি কর বৃদ্ধি বাতিল করতে চায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com