বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইসরাইলকে গোলান মালভূমি ছেড়ে দিতে হবে : জাতিসঙ্ঘ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ইসরাইলকে অধিকৃত গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘের একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের সংবাদদাতা এক রিপোর্টে এ কথা জানান।

রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন এবং সৌদি আরবসহ মোট ৯১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আটটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। ৬২টি দেশ ভোটদানে বিরত ছিল।

আলজেরিয়া, ভেনিজুয়েলা, মিশর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া এবং তিউনিসিয়াসহ অন্তর্ভুক্ত দেশগুলোর একটি গ্রুপ প্রস্তাবটির সহ-লেখক।

প্রস্তাবে আটটি বিধান রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, ইসরাইল এখনো পর্যন্ত ১৯৮১ সালের জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা ইসরাইলের সংযুক্তি বাতিল এবং অকার্যকর ঘোষণা করে।

তাছাড়া,‘নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে ইসরাইলকে ৪ জুন ১৯৬৭ সালের সমস্ত দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে সরে আসার জন্য আরো একবার দাবি করা হয়েছে।’

এটি আরো নির্ধারণ করে ‘সিরিয়ার গোলানের অব্যাহত দখলদারিত্ব এবং এর প্রকৃত অংশীদারিত্ব এই অঞ্চলে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক সমন্বিত এবং স্থায়ী শান্তি অর্জনের পথে বাধা সৃষ্টি করে।’

এছাড়াও, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ ‘ইসরাইলকে সিরিয়া ও লেবাননের ব্যাপারে সঠিক পথে ফিরে আসতে আলোচনা পুনরায় শুরু করার এবং পূর্ববর্তী আলোচনার সময় দেয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারগুলোকে সম্মান করার আহ্বান জানায়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com