বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ফের যুদ্ধ শুরুর ঘোষণা নেতানিয়াহুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১১০ বার

চলমান যুদ্ধবিরতি শেষে গাজায় ফের যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ইসরাইলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ বিবৃতি দেন তিনি। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বারবার একটি প্রশ্ন শুনে আসছি। যুদ্ধবিরতি শেষে কি ইসরাইল আবার যুদ্ধ শুরু করবে? আমি তাদের দ্ব্যর্থহীন উত্তর দিয়েছি, হাঁ, ইসরাইল পুনরায় যুদ্ধ শুরু করবে।

তিনি আরো বলেন, যুদ্ধের শুরু থেকে আমি তিনটি লক্ষ্য স্থির করেছি- হামাসকে নির্মূল করা, আমাদের সকল বন্দীদের মুক্ত করা এবং গাজা যেন আর কখনো ইসরাইলের জন্য হুমকি না হতে পারে, সেটি নিশ্চিত করা। আমাদের এই তিন লক্ষ্য এখনো পূর্ণ হয়নি। তাই পুনরায় যুদ্ধ শুরু করা হবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমাদের একটি বড় কৃতিত্ব অর্জিত হয়েছে। আমরা কয়েক ডজন বন্দীদের মুক্ত করতে পেরেছি। এক সপ্তাহ আগে এটিকে কাল্পনিক মনে হতো। কিন্তু আমরা এটি অর্জন করেছি। কিন্তু গত কয়েক দিন ধরে একটা প্রশ্ন শুনছি, আমাদের বন্দীদের ফিরিয়ে আনার এই পর্যায় শেষ হয়ে গেলে ইসরাইল কি আবার যুদ্ধে ফিরবে? তখন আমার দ্বিধাহীন উত্তর ছিল হ্যাঁ।

তিনি আরো বলেন, আমাদের লড়াই থেকে ফেরার কোনো পরিকল্পনা নেই। এই লক্ষ্য অর্জনের জন্য পুরো মন্ত্রিসভা আমাদের সাথে রয়েছে। সংহতি জানিয়েছে সকল সৈন্য ও জনগণ।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com