শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এবার যুক্তরাষ্ট্রে নিউমোনিয়ার প্রকোপ!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার

চীনে শিশুদের মধ্যে ‘রহস্যময়’ নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতাল ছেয়ে গেছে আক্রান্ত শিশুদের ভিড়ে। চীনের পরিসংখ্যান দেখে নতুন কোনো মহামারীর আতঙ্ক যখন দানা বাঁধতে শুরু করেছে, তখন নিউমোনিয়া দেখা দিলো আমেরিকাতেও। সেখানেও শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ শুরু হয়েছে। একসাথে আক্রান্ত হয়েছে অনেকে।

আমেরিকার ওহাইয়ো প্রদেশের ওয়ারেন কাউন্টিতে বর্তমানে নিউনমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা ১৪৫। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীদের বয়স তিন বছর থেকে ১৪ বছরের মধ্যে। এই পরিসংখ্যান ওহাইয়োর স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে চীনের ‘রহস্যময়’ নিউমোনিয়ার সাথে আমেরিকার এই রোগের কোনো সম্পর্ক নেই বলেই দাবি কর্মকর্তাদের। তারা জানিয়েছেন, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কোনো ‘মহামারী’ পরিস্থিতির সাথে এই নিউমোনিয়ার মিল পাওয়া যায়নি। স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোগের ধরনে খুব একটা নতুনত্ব নেই। গত বছরেও এমন নিউমোনিয়ায় অনেকেই আক্রান্ত হয়েছিলেন। তবে এ বছর পরিসংখ্যান অনেক বেশি।

বাড়াবাড়ি না হলে চিকিৎসকেরা এই ধরনের নিউমোনিয়ায় শিশুদের নিয়ে বাড়িতে থাকার পরামর্শই দিয়েছেন। সাধারণ অ্যান্টিবায়োটিকেই এর চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন তারা। এই নিউমোনিয়ায় কানো মৃত্যুর খবরও এখনো পাওয়া যায়নি। ফলে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, দাবি স্বাস্থ্য কর্মকর্তাদের।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com