বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

প্রধান বিচারপতির সাক্ষাৎ চেয়ে অনুমতি পেলেন না শাহজাহান ওমর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ বার

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েও পারেননি ব্যারিস্টার শাহজাহান ওমর। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন তিনি। কিছুক্ষণ আপিল বিভাগে অপেক্ষা করেন। কিন্তু দেখা মেলেনি প্রধান বিচারপতির সঙ্গে। পরে বেলা ১১টার দিকে চলে যান তিনি।

এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেন শাহজাহান ওমর। তবে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন। অপেক্ষাও করেছিলেন। কিন্তু সেসময় প্রধান বিচারপতির অনুমতি না মেলায় ফিরে যান শাহজাহান ওমর।

এর আগে মঙ্গলবার বেলা ২টার পরে শাহজাহান ওমর সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন ভবনে যান। প্রায় ১৫ মিনিটের মতো সিইসির দপ্তরে ছিলেন তিনি। তবে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে মন্তব্য করতে রাজি হননি তিনি।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম।

জানা গেছে, আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করেছে। শোকজ নোটিশে শাহজাহান ওমর নির্বাচনী এলাকায় সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার কথা বলা হয়। তার পাশে বন্দুক হাতে একজনকে দেখা যাওয়ার বিষয়টিও শোকজে উল্লেখ করা হয়। তার প্রেক্ষিতে বুধবারের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com