বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার

জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এ নির্বাচন বর্জন করুন।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর এলাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন-সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন। এসময় বিএনপি নেতাকর্মী ও ভোটারদের প্রতি অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান তিনি।

এদিন সকাল আটটার দিকে প্রথমে রামপুরা কাঁচাবাজার পরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শাহজাহানপুর কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এসময় দোকানদার, সাধারণ মানুষ ও পথচারী এবং রিকশা-ভ্যান শ্রমিকদের হাতে লিফলেট তুলে দেন রিজভীসহ নেতারা।

এসময় রুহুল কবির রিজভী বলেন, আজ অবৈধ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একতরফা নির্বাচনের আয়োজন করেছে। এরই মধ্যে এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেরাই নিজেরা সহিংসতা ঘটাচ্ছে। আজ এ গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতায় থাকতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে দেশের জনমতকে বৃদ্ধাঙুলি দেখাচ্ছে। যা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার। কিন্তু দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনার প্রহসনের নির্বাচন করছেন। যেটা এরই মধ্যেই ডামি নির্বাচন হিসেবে উপাধি পেয়েছে।

জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, আপনারা ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এ নির্বাচন বর্জন করুন।

এসময় কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com