সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

তাবলিগের ৩২১ বিদেশিকে রাখা হয়েছে ঢাকার দুই মসজিদে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৪৪ বার

ভারতে তাবলিগ জামাতের সমাবেশ থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশে আসা ৩২১ তাবলিগের প্রচারককে ঢাকার দুটি মসজিদে রাখা হয়েছে। তাবলিগের বিবাদমান দুটি গ্রুপের মধ্যে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ১৯১ জনকে রাখা হয়েছে কাকরাইল জামে মসজিদে। অন্যদিকে মাওলানা জোবায়েরের অনুসারী বাকি ১৩০ জনকে রাখা হয়েছে যাত্রাবাড়ীর কলাপট্টি মদিনা জামে মসজিদে।

পুলিশ জানায়, কোয়ারেন্টিন করে না রাখা হলেও তাবলিগের প্রচারে আসা ওই বিদেশিদের মসজিদ থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত কাকরাইল মসজিদ। সংশ্লিষ্ট রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে কাকরাইল মসজিদে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না।’

ওসি মনিরুল ইসলাম জানান, কাকরাইল মসজিদে বিদেশিদের পাশাপাশি তাদের দেখাশোনার জন্য ৩০ থেকে ৪০ জন রয়েছেন। এছাড়া একটি মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীও সেখানে রয়েছেন।

অন্যদিকে মদিনা মসজিদে অবস্থানরত ১৩০ জন সম্পর্কে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘’মদিনা মসজিদে বড় হওয়ায় ১৩০ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে এনে সেখানে আলাদা রাখা হয়েছে। তারা সুস্থ আছেন।’

প্রসঙ্গত, ভারতের রাজধানী দিল্লিতে তাবলিগ জামাতের একটি সমাবেশে যোগ দেওয়া অন্তত ৩শ’জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ওই সমাবেশে অংশ নেওয়া প্রায় ৯ হাজার মানুষ বিদেশ ও দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। যার কারণে ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে মনে করা হচ্ছে।

এ ঘটনার পর দিল্লির প্রশাসন তাবলিগের কেন্দ্রস্থল নিজামুদ্দিন মারকাজ মসজিদ বন্ধ ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com