বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

শিশুদেরও নগ্ন করে আটকে রেখেছে ইসরাইলি বাহিনী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী পুরুষদের পাশাপাশি শিশুদেরও নগ্ন করে আটকে রাখার ভিডিও প্রকাশিত হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি বাহিনী উত্তর গাজার একটি স্টেডিয়ামে তাদেরকে জড়ো করে রেখেছে।

সিএনএনের প্রকাশিত এক খবরে বলা হয়, ভিডিওটিতে দু’টি শিশুকে কেবল আন্ডারওয়্যার পরে হাত উঁচু করে ইসরাইলি সেনাবাহিনীর সদস্যদের নির্দেশে স্টেডিয়ামের ভেতরে যাচ্ছে।

আরেকটি ক্লিপে দেখা যায়, ওই শিশু দু’টি তাদের পোশাক খুলে আরো কয়েকজন কিশোর ও প্রাপ্তবয়স্ক লোকের সাথে লাইনে দাঁড়াচ্ছে।

সিএনএন জিওলোকেশনে ছবির স্থানটি গাজা সিটির ইয়ারমুক স্টেডিয়াম হিসেবে শনাক্ত করেছে। ইউরো-মেটিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, তারা এই স্টেডিয়ামে ফিলিস্তিনিদের আটক রাখার প্রমাণ পেয়েছে।

সাম্প্রতিক সপ্তাহে ইসরাইলি বাহিনী শত শত ফিলিস্তিনিকে আটক করেছে। ইসরাইলি বাহিনী জানিয়েছে, লোকজনের দেহে বিস্ফোরক না থাকাটা নিশ্চিত করতে তারা তাদের পোশাক খুলতে বলে।

ভিডিওতে দেখা যায়, সবার পোশাক খোলা। অনেকের হাত পেছনে বাঁধা। অনেককে হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে বসে থঅকতে দেখা যায়। অনেকের চোখ পর্যন্ত বাঁধা।

ভিডিওতে কয়েকজন নারী বন্দীকেও দেখা যায়। একটিতে দেখা যায়, পোশাক পরা কয়েকজন নারীর চোখ বেঁধে রাখা হয়েছে।
ভিডিওতে ইসরাইলি পতাকা, সামরিক যানবাহন ও বুলডোজারও দেখা গেছে।

অমুনাফামূলক ইউরো-মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ১০ বছরের বালক থেকে ৭০ বছরের বৃদ্ধকে পর্যন্ত গ্রেফতার করে আন্ডারওয়্যার ছাড়া তাদের সব পোশাক খুলতে বাধ্য করা হচ্ছে। আর তা করা হচ্ছে অবমাননাকর উপায়ে। সংস্থাটি এ ব্যাপারে তদন্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com