বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ভারত ও রাশিয়া সম্পর্ক অনেক গভীর : জয়শঙ্কর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার বলেছেন, নয়াদিল্লি ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধুমাত্র কূটনীতি বা অর্থনীতির বিষয় না, এটি আরো গভীর কিছু।

রাশিয়ায় পাঁচ দিনের সরকারি সফররত জয়শঙ্কর সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে ইন্ডোলজিস্টদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধুমাত্র রাজনীতি বা কূটনীতি বা অর্থনীতির বিষয় না। এটি অনেক গভীর কিছু।’

তিনি আরো বলেন, ‘এ বোঝাপড়া এবং বন্ধনের ক্ষেত্রে বুদ্ধিজীবীদের ভূমিকা এবং পণ্ডিতদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জয়শঙ্কর বলেন, ভারত এবং রাশিয়া সব সময় নতুন সংযোগ ও অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করছে। বুদ্ধিজীবী বিশ্ব একটি পার্থক্য গড়ে তুলতে পারে।

এক্ষেত্রে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ বা সমাজের দ্বারা প্রভাবিত সিদ্ধান্ত নেয়ার পরিবর্তে আমাদের একে অপরের সাথে সরাসরি বোঝাপড়া করা দরকার।’

খবরে বলা হয়, বুধবার জয়শঙ্কর মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করেন।

ইউক্রেনে মস্কোর আগ্রাসন চালানো সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে গভীর সম্পর্ক বজায় রয়েছে। এক্ষেত্রে ভারত এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি। কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে এ সঙ্কটের সমাধান করতে হবে বলে ভারত মনে করে।

এটি নিয়ে পশ্চিমা অনেক দেশে অস্বস্তি বাড়লেও ভারতের রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি অনেক বেড়েছে।

সূত্র : পিটিআই/বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com