বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

জাপানে অবতরণের সময় সংঘর্ষে বিমানে আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার

রানওয়েতে অবতরণের সময় জাপানের একটি বিমানে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার বিকেলে টোকিওর হানেদা বিমানববন্দরে এ দুর্ঘটনা ঘটে।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকেতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটির জানালা দিয়ে আগুনের শিখা বের হয়ে আসছে এবং বিমানটিতে ছড়িয়ে পড়ছে।

কর্তৃপক্ষের বরাতে এনএইচকে জানিয়েছে, সাপ্পারো থেকে আসা বিমানটির একটি কোস্ট গার্ড বিমানের সাথে সংঘর্ষ হয়।

তবে বিমানটিতে থাকা ৩৭৯ জন যাত্রী ও ক্রুকে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে বলে এয়ারলাইন্সটি সূত্রে জানিয়েছে গণমাধ্যম।

জাপান কোস্ট গার্ড জানিয়েছে, তাদের বিমানটিতে থাকা ছয়জনের একজন বের হয়ে আসতে পেরেছেন। বাকি পাঁচজনের অবস্থান এখনো পরিষ্কার নয়।

জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ৫১৬ নিউ ছিটোস বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় উড়াল দেয় এবং ৫টা ৪০ মিনিটে হানেদা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

বিমানবন্দরটির একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনার পর হানেদা বিমানবন্দর তার সব রানওয়ে বন্ধ করে দিয়েছে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com