বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সোমালিয়ায় ভারতীয় জাহাজ হাইজ্যাক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ বার

সোমালিয়া উপকূলে হাইজ্যাকের কবলে পড়েছে ভারতীয় এক কার্গো জাহাজ। তাদের উদ্ধারে রওনা দিয়েছে নৌবাহিনীর এক রণতরী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে থেকে এই পণ্যবাহী জাহাজটিকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। তবে কারা এই অপহরণ কাণ্ডের পেছনে রয়েছে, তা এখনও জানা যায়নি।

অপহৃত জাহাজটিকে পর্যবেক্ষণের জন্য নজরদারি এয়ারক্র্যাফ্টও মোতায়েন করা হয়েছে। জাহাজের ক্রু সদস্যদের সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। জাহাজটিতে ১৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

লোহিত সাগর, এডেন উপসাগর এবং মধ্য ও উত্তর আরব সাগর বরাবর যে আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেল রয়েছে, সাম্প্রতিক সময়ে সেখানে হামলা ব্যাপকহারে বেড়েছে। এই এলাকায় একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com